কর্তব্যরত অবস্থায় নিজ অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাথায় গুলি করে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। আজ শনিবার (১৮ এপ্রিল) ভোরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ের জেলা কার্যালয়ে ঘটনাটি ঘটে।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সম্রাট বিশ্বাস অস্ত্রাগার এলাকায় দায়িত্বরত ছিলেন। এ সময় ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।
This post was viewed: 2