Ridge Bangla

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছাল

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সফলভাবে সৌদি আরবে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।

বিমানবন্দরে পৌঁছালে বাংলাদেশি হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে রিফ্রেশমেন্ট কিট তুলে দেওয়া হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন ও হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম এ সময় উপস্থিত থেকে যাত্রীদের অভ্যর্থনা জানান। এছাড়া জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সৌদি হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁরা হজযাত্রীদের আগমনে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

This post was viewed: 3

আরো পড়ুন