Ridge Bangla

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হতে পারে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ঘালিবাফ তাঁর পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, ট্রাম্প স্বল্প সময়ের মধ্যে সামাজিক মাধ্যমে একাধিক বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। যদিও তিনি নির্দিষ্টভাবে কোন বক্তব্যকে মিথ্যা বলেছেন, তা উল্লেখ করেননি।

ইরানি স্পিকার আরও বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ খোলা থাকবে নাকি বন্ধ হবে, তা সামাজিকমাধ্যমের বক্তব্যে নয়, বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে নির্ধারিত হবে। তিনি স্পষ্ট করে জানান, এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমতির ভিত্তিতেই পরিচালিত হবে।

This post was viewed: 2

আরো পড়ুন