Skip to main content

Ridge Bangla

হাতিয়ায় অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে মো. মহিবুল্লাহ ওরফে ‘মফুইল্ল্যা’ চোরা (৪১) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ও পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মধ্য মাইজচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে শুরু হওয়া চার ঘণ্টাব্যাপী অভিযানে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে মহিবুল্লাহর বাড়িতে তল্লাশি চালায়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যেই মহিবুল্লাহ এসব অস্ত্র মজুত করেছিল।

গ্রেপ্তারকৃত মহিবুল্লাহ হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের নূর আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে এলাকায় নানা অপরাধে জড়িত থাকার পাশাপাশি একাধিক অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

This post was viewed: 35

আরো পড়ুন