Skip to main content

Ridge Bangla

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক অনাস্থার সংকটে পড়বে বলে সতর্ক করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে “গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ” শীর্ষক এক জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

শিশির মনির বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে গণভোটে জনগণের সিদ্ধান্ত সরকার অমান্য করেছে। তাই গণভোটের ফল মানা বাধ্যতামূলক হওয়া উচিত। তিনি আরও বলেন, রাজনৈতিক সমস্যাকে আদালতের আওতায় এনে সংকট আরও গভীর করা হচ্ছে।

তিনি দাবি করেন, গণভোটের ফল অনুযায়ী ১৮০ দিনের জন্য সংবিধান সংস্কার সভা গঠন এবং উচ্চকক্ষ ও নিম্নকক্ষভিত্তিক সংসদ কাঠামো চালুর প্রয়োজন রয়েছে। তা না হলে তা হবে ইতিহাসের “কলঙ্কজনক অধ্যায়”। তিনি আরও বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত আদালতের মাধ্যমে সমাধান করার প্রবণতা দেশকে দীর্ঘমেয়াদি অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

This post was viewed: 30

আরো পড়ুন