Skip to main content

Ridge Bangla

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম বন্ধ

অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। গত রোববার (১২ এপ্রিল) বিকেলে রিফাইনারিটির মূল প্ল্যান্ট ‘ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ)’ পুরোপুরি বন্ধ করা হয়, যদিও বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানান, নতুন করে অপরিশোধিত তেলের চালান না আসা পর্যন্ত প্ল্যান্ট চালুর সম্ভাবনা নেই। বর্তমান পরিস্থিতিতে আগামী ১০ মে’র আগে স্বাভাবিক কার্যক্রমে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। এ সময়ের মধ্যে রিফাইনারিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো কার্যক্রম বন্ধ হয়নি। ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ থাকলেও এলপি গ্যাস, পেট্রোল ও বিটুমিন উৎপাদন সীমিত পরিসরে চালু রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে গত দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হচ্ছে। দেশে সর্বশেষ তেলের চালান আসে গত ১৮ ফেব্রুয়ারি। নতুন চালান মে মাসের শুরুতে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 40

আরো পড়ুন