Ridge Bangla

দুপুরের মধ্যে ৩টি অঞ্চলে কালবৈশাখীর ঝড়ের সম্ভাবনা

পহেলা বৈশাখের সকালে দেশে তিনটি অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই সতর্কবার্তায় বলা হয়েছে, এই তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এই অঞ্চলে বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সিনপটিক অবস্থায় জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী কয়েকদিনে সিলেট বিভাগের কিছু অংশ, ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে, বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু সময় অব্যাহত থাকতে পারে।

This post was viewed: 1

আরো পড়ুন