নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আজ রাতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাত ৮টায় বৈঠকটি শুরু হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রাত ৮টায় গুলশান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়, যাদের সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিয়োগের পর এটিই তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রশাসক জানান, বৈঠকে প্রধানমন্ত্রী মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করবেন, যাতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়।
এ ছাড়া দলীয় কার্যক্রম, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ও বৈঠকে আলোচনায় আসার সম্ভাবনা রয়েছে।