ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা শাখার গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা-উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগকে বদলি করে উত্তরা বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
This post was viewed: 15