Ridge Bangla

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ, আটক ৪

সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনকৃত ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ চার পেট্রোল ডিলারকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকায় ট্রাকটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ট্রাকটির বৈধ কাগজপত্র চেয়ে দেখাতে বললে চালক তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ ট্রাকটি তল্লাশি করে ৭ হাজার লিটার পেট্রোল উদ্ধার করে এবং চালক মো. রিপন শেখ (৩৮)কে আটক করে।

ট্রাকটির দাবিদার হিসেবে চার ডিলারকে আটক করা হয়েছে। তারা হলেন মেসার্স ভাই ভাই স্টোরের শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, জব্দ করা ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আটক চালক ও ডিলারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

This post was viewed: 21

আরো পড়ুন