রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেলে গ্রেফতারের পর আফজাল নাছেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে পুলিশ তার ৭ দিনের রিমান্ড আবেদন করে।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আফজাল নাছেরের বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হলেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দিয়েছিলেন আফজাল নাছের।”
আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
This post was viewed: 14