ইরানের পাল্টা হামলায় আক্রান্ত মার্কিন দূতাবাস ও ঘাঁটি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে ইরান। এতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি আক্রান্ত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলার পর সেখানে আগুন লাগে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় দূতাবাসে সামান্য বস্তুগত […]
বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অভিনেত্রী নোরা ফাতেহি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতে অবস্থান করলেও সেখানে ঘটে চলা ঘটনাগুলো তাকে মানসিকভাবে ব্যথিত করছে বলে তিনি জানান। দীর্ঘদিন ধরে চলমান সংঘাত ও ট্র্যাজেডির কারণে বিশ্বজুড়ে মানুষের মধ্যে মানসিক ক্লান্তি তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নোরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর […]
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী। বুধবার (৪ মার্চ) এ রিটটি দায়ের করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া। তার সঙ্গে আরও যেসব আইনজীবী রিটে অংশ নিয়েছেন তারা হলেন জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ […]
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা খামেনি

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রভাব ও চাপে ‘এসেম্বলি অব এক্সপার্টস’ তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোজতবা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। ১৯৬৯ সালে ইরানের মাশহাদ […]
কারিগরি শিক্ষাকে বাজারমুখী করার তাগিদ শিক্ষামন্ত্রীর

দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক ও বাজারের চাহিদাভিত্তিক করার ওপর জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ এবং কারিকুলাম-সিলেবাস আধুনিকায়ন জরুরি। বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি […]
‘শ্যাডো কেবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’ বলতে কী বোঝানো হয়?

তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দেশে ‘শ্যাডো ক্যাবিনেট’ বা ‘ছায়া মন্ত্রিসভা’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংসদীয় শাসনব্যবস্থায় ‘গণতন্ত্র’ কেবল সংখ্যাগুরু দলের শাসন নয়। বরং এটি সরকারি দল ও বিরোধী দলের এক ভারসাম্যপূর্ণ সহাবস্থান। যারা ক্ষমতার বাইরে থেকে সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর সতর্ক দৃষ্টি রাখেন তাদের ভূমিকাও এখানে কোনো অংশে কম নয়। এই গণতান্ত্রিক কাঠামোকে আরও […]
বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশের নতুন অধ্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সারাহ কুক বলেন, নতুন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তার বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দায়িত্ব গ্রহণের […]
এশিয়া কাপের অভিষেক ম্যাচে ভালো খেলেও শক্তিশালী চীনের কাছে হেরে গেল বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ও শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করেও হেরে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশ যে এতটা প্রতিরোধ গড়বে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি খোদ চীনের কোচ। শক্তির বিচারে অনেক পিছিয়ে বাংলাদেশ। র্যাংকিংয়ের দিক থেকে চীনের অবস্থান ১৭তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান ১১২তম। র্যাংকিংয়ের দিক […]
ভারতে আটকা পড়েছেন জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়ে দেশে ফেরত যাওয়ার কথা ছিল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সঙ্গে যুদ্ধ লেগে যায়। যে যুদ্ধ পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ে। যার কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা সীমিত হয়ে পড়ে। এতে করে বিমানের সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। এই […]
ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ-রিশাদ

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টকে ‘দ্য হান্ড্রেড’ বলা হয়। ইংল্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এটি। আগামী ১২ মার্চ ‘দ্য হান্ড্রেড’-এর নিলাম বসবে লন্ডনে। আসন্ন ষষ্ঠ আসরের আগে প্রথমবারের মতো তারা নিলামের আয়োজন করতে যাচ্ছে। আগের মতো আর থাকছে না এই টুর্নামেন্ট, নিয়ম বদলে যাচ্ছে দ্য হান্ড্রেডে। প্লেয়ার্স ড্রাফট থেকে আর খেলোয়াড় বাছাই করা হবে না। প্লেয়ার্স ড্রাফটের […]
ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ওমান উপসাগরে ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। সেন্টকম মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানায়। বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, “দু’দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি যুদ্ধজাহাজ টহল দিচ্ছিল। সোমবার সবগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন ওমান উপসাগরে কোনো ইরানি যুদ্ধজাহাজ নেই।” এছাড়া সেন্টকমের বিবৃতিতে বলা […]