Skip to main content

Ridge Bangla

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হচ্ছে। শিগগিরই রাজধানী থেকে শুরু করে সারাদেশে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঢাকা থেকে শুরু হবে, এরপর সারাদেশেই চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা করে অভিযান পরিচালনা করা হবে। কোনো পক্ষপাত ছাড়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হচ্ছে।” তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দেশের শান্তিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সালাহউদ্দিন আহমদ জানান, তিনি ডিএমপি সদর দপ্তর পরিদর্শনকালে সংস্থাটির এডিশনাল কমিশনার, যুগ্ম কমিশনার, ডিসি, এডিসি এবং ৫০ থানার ওসিদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের সমস্যা শুনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা।

This post was viewed: 32

আরো পড়ুন