Ridge Bangla

টাঙ্গাইলে আওয়ামী লীগের ১৩ নেতাকে ইউপি চেয়ারম্যানে পুনর্বহাল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আদালতের নির্দেশনা অনুযায়ী পুনর্বহাল করা হয়েছে। আদালত পূর্বে জারি করা প্রশাসক নিয়োগ বাতিল করে এই আদেশ দেন। পুনর্বহাল হওয়া চেয়ারম্যানদের মধ্যে সবাই উপজেলা আওয়ামী লীগের তৎকালীন পদ-পদবীধারী নেতা ও প্রভাবশালী সদস্য।

রোববার (১৫ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে পুনর্বহালের তথ্য জানানো হয়। একই দিন বিভিন্ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা দায়িত্ব বুঝে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে।

পুনর্বহাল হওয়া ইউনিয়নগুলো হলো দেউলাবাড়ি, ঘাটাইল সদর, জামুরিয়া, লোকেরপাড়া, আনেহলা, দিগড়, দেওপাড়া, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, সংগ্রামপুর, লক্ষিন্দর এবং সাগরদিঘী। দিঘলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটু কারাগারে থাকায় রিটে অংশ নিতে পারেননি।

জানা গেছে, বেশিরভাগ চেয়ারম্যান উপজেলা বা ইউনিয়ন আওয়ামী লীগের পদাধিকারী। যেমন, জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হেসটিংস, দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সুজাত আলি খান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আনেহলা ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানও স্থানীয় দলের গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় পদে ছিলেন।

This post was viewed: 16

আরো পড়ুন