Ridge Bangla

উজিরপুরে ছাত্রীকে ‘চুমু’ দেওয়ার অভিযোগে শিক্ষককে পেটাল ছাত্রদল

বরিশালের উজিরপুরে ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা এক শিক্ষকের ওপর হামলা চালিয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার হারতা বাজারে এ ঘটনা ঘটে।

হামলার শিকার শিক্ষকের নাম উত্তম কুমার। তিনি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। স্থানীয়দের কাছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকের ওপর ছাত্রদলের নেতাকর্মীরা আক্রমণ চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

উত্তম কুমার অভিযোগ করেন, “দক্ষিণ হাতাটা গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে বাদশা তালুকদার, মহিউদ্দিন তালুকদারের ছেলে রিয়ান তালুকদার ও মো. আইয়ুব আলীসহ কয়েকজন আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে গুরুতর আহত করে। তবে ছাত্রী-শিক্ষকের সম্পর্ক নিয়ে যে অভিযোগ এসেছে, তা ভিত্তিহীন। ওই তরুণী আমার ছাত্রী নয়, উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের পরিকল্পনা রয়েছে।”

হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ফরাজী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে শিক্ষকের জীবন রক্ষা করেন এবং নিজেও আহত হন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “ভাইরাল ভিডিও আমরা দেখেছি। ঘটনার লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 15

আরো পড়ুন