Skip to main content

Ridge Bangla

তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের প্রেক্ষিতে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন বার্তা জানানো হয়।

দূতাবাসের পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও ব্যক্ত করা হয়। নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কূটনৈতিক মহলে এ শুভেচ্ছা বার্তাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

This post was viewed: 46

আরো পড়ুন