ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ১ লাখ ৭২ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট। ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে জয় নিশ্চিত করেছেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং হিজড়া ভোটার ৪ জন। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই ফলাফল চূড়ান্ত হবে।