Skip to main content

Ridge Bangla

তারেক রহমানকে বিজয়ের অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের প্রেক্ষাপটে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।” তিনি উল্লেখ করেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

মোদি আরও বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার মতো বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্রও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

This post was viewed: 36

আরো পড়ুন