Skip to main content

Ridge Bangla

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৫৯.৪৪ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন ভোটারের মধ্যে উল্লেখযোগ্য অংশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রায় ৪ কোটি তরুণ ভোটার এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

প্রবাসী বাংলাদেশিরা এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান। এ পদ্ধতিতে উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ১১ শতাংশ। পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোটের মধ্যে বৈধ ভোটের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ শতাংশ। এছাড়া নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও কারাগারে থাকা বন্দিরাও এ পদ্ধতিতে ভোট দিয়েছেন।

২৯৯টি আসনে অনুষ্ঠিত এ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ১৮৩ আসনে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬৪টি আসন। অন্যান্য দলগুলো ৫টি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

This post was viewed: 47

আরো পড়ুন