Skip to main content

Ridge Bangla

অপরাধের বিচার হবে আইনি প্রক্রিয়ায়, বিজয়ের পর শান্ত থাকার আহ্বান সালাহউদ্দিনের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, নির্যাতন ও নানা অবিচারের শিকার ব্যক্তিদের বিচার আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত ও ক্ষতিগ্রস্তদের বিষয়েও আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ের পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও বিচার হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অপরাধীকে রেহাই দেওয়া হবে না, সবকিছু বিচারিক কাঠামোর মধ্যেই সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে জাতীয় পুনর্মিলনের যে অভিজ্ঞতা রয়েছে, তা পর্যালোচনা করে বাংলাদেশেও প্রয়োজনে অনুরূপ উদ্যোগ বিবেচনা করা হতে পারে। তার মতে, বিভাজন নয়, শান্তি ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠাই হওয়া উচিত অগ্রাধিকার।

নির্বাচনে জয় প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দল কোনো ধরনের উচ্ছ্বাসমূলক উদযাপনে যাবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা পূরণকেই প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেন।

This post was viewed: 36

আরো পড়ুন