রাজনীতি মানুষের কল্যাণেই হওয়া উচিত: তারেক রহমান

দোষারোপের রাজনীতিতে সাধারণ মানুষের কোনো উপকার হয় না- এমন মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। রাজনীতি হওয়া উচিত দেশের মানুষের কল্যাণের জন্য। দীর্ঘদিন ধরে দেশে একে অপরকে দোষারোপ করার রাজনৈতিক সংস্কৃতি চললেও এখন পরিবর্তনের সময় এসেছে, আর সেই পরিবর্তনের সূচনা করেছে বিএনপি। সোমবার দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়ার পরিবারের […]
চট্টগ্রামে র্যাবের অভিযানে সন্ত্রাসী হামলায় ১ জন র্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন র্যাব সদস্য। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম মো. মোতালেব। তিনি র্যাব-৭-এর উপসহকারী পরিচালক হিসেবে […]
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) তফশিল অনুযায়ী, আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা। তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের […]
ঢাকা-১২ আসনে ‘সাইফুল’ ত্রয়ী এবং নির্বাচনী মনস্তত্ত্ব

বাংলাদেশের রাজনীতিতে কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। আর ঢাকার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হচ্ছে ঢাকা-১২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি এখন দেশজুড়ে আলোচনার তুঙ্গে। তবে এই আলোচনার কারণ কোনো রাজনৈতিক সংঘাত বা বাগযুদ্ধ নয়, বরং ব্যালট পেপারের একটি অদ্ভুত সমীকরণ। এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যে তিন প্রভাবশালী প্রার্থীর নাম শোনা যাচ্ছে, তাদের প্রত্যেকের […]
চানখারপুলে ছয়জন হত্যায় মানবতাবিরোধী মামলার রায় আজ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিজয়ের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে আজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই রায় পাঠ করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ। মামলায় মোট আটজনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে চারজন আইনি হেফাজতে […]
মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা

কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী […]