Skip to main content

Ridge Bangla

মিরপুরে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ

ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য পুরো এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট সড়কের আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষিতে রূপ নেয়।

পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি ও জামায়াতের ‘জুনিয়র লেভেলের’ কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। উত্তেজনার খবর পেয়ে উভয় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং বিষয়টি নিয়ে আলোচনায় বসেন।

This post was viewed: 40

আরো পড়ুন