Skip to main content

Ridge Bangla

মালয়েশিয়ার রাজার কাছে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর তিনি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার জাতীয় প্রাসাদ ইস্তানা নেগারায় রাজা সুলতান ইব্রাহিমের কাছে পরিচয়পত্র পেশ করেন হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।

পেশাদার কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী গত বছরের ৬ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সাবেক হাইকমিশনার শামীম আহসানের স্থলাভিষিক্ত হন।

১৭তম বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৮ সালে কূটনৈতিক জীবনে যোগ দেন। এর আগে তিনি মিয়ানমার ও ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ইস্তাম্বুল, লন্ডন, রোম ও বন্দর সেরি বেগাওয়ানে বাংলাদেশ মিশনেও বিভিন্ন সময়ে দায়িত্বে ছিলেন।

This post was viewed: 37

আরো পড়ুন