Skip to main content

Ridge Bangla

২য় চালানে যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তি জি টু জি–০২-এর আওতায় দেশটি থেকে ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম চলমান রয়েছে। জি টু জি–২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে।

এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। পাশাপাশি, জি টু জি–১ চুক্তির আওতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে সংরক্ষিত গমের নমুনা সংগ্রহ ও মান যাচাইয়ের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা সম্পন্ন হলে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

This post was viewed: 49

আরো পড়ুন