Ridge Bangla

১৩ নভেম্বর বাকশালপন্থীরা রাস্তায় নামলে মোকাবিলা করা হবে: মামুনুল হক

আগামী ১৩ নভেম্বর কোনো বাকশালপন্থীকে রাজপথে নামতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মঙ্গলবার (১১ নভেম্বর) পল্টন মোড়ে সমমনা আট রাজনৈতিক দলের সমাবেশে তিনি বলেন, যদি কেউ ওইদিন রাজপথে নামার চেষ্টা করে, আমরা তাদেরকে মোকাবিলা করবো, ইনশাআল্লাহ। সমাবেশে তিনি ২০২৪ সালের জুলাই বিপ্লব ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ […]

টাঙ্গাইলে সিএনজির পেছনে মাইক্রোবাস ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় সিএনজির পেছনে ধাক্কার ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এতে এক যাত্রী আগুনে পুড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ভুঞাপুর সড়কের কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এলেঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি ভূঞাপুরের দিকে যাচ্ছিল। কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে এক মাইক্রোবাস […]

শ্রেয়ার প্রশংসায় নোরা ফাতেহি

বলিউডের গ্ল্যামার এবং নাচের জগতের আলোচিত নায়িকা নোরা ফাতেহি ভারতের সুর সম্রাজ্ঞী শ্রেয়া ঘোষালের প্রশংসায় ভাসিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক তারকা সিয়ারা’র পডকাস্টে হাজির হয়ে নোরা বলেন, শ্রেয়া এমন এক শিল্পী, যাকে হাঁটতে থাকা অটো-টিউন বলা যায় অর্থাৎ তার কণ্ঠ এত নিখুঁত যে প্রযুক্তির সাহায্য প্রয়োজন হয় না। পডকাস্টে তাকে প্রশ্ন করা হয়, নতুন শ্রোতারা কোন শিল্পীর […]

ধর্মেন্দ্রর মৃত্যু গুঞ্জন নাকচ, স্বাস্থ্য এখন স্থিতিশীল মেয়ে এশা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (৮৯) শারীরিক অবস্থা নিয়ে গতকাল সোমবার রাত থেকে ছড়িয়ে পড়া মৃত্যুর গুঞ্জন নাকচ করেছেন তার মেয়ে, অভিনেত্রী এশা দেওল। মঙ্গলবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে এক বিবৃতিতে এশা দেওল জানান, “গত কয়েক দিন ধরে বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তার স্বাস্থ্য এখন স্থিতিশীল। সবাইকে অনুরোধ করছি, আমাদের পরিবারের […]

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপির জরুরি সংবাদ সম্মেলন

রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এই প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) […]

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে ভারতের রাজধানী দিল্লি, আর বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৪র্থ তম স্থানে, যেখানে আজকের বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (IQAir) জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সকালের তথ্য অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ২২২, যা সাধারণভাবে খুবই […]

নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ: পোস্টার, ড্রোন ও বিদেশে প্রচারণা নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের প্রচারণায় পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে ইসি। এতে প্রচারণায় পরিবেশবান্ধব ব্যানার, বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যম ব্যবহারের অনুমতি […]

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাইজুল ইসলাম

দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ৭১ টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৬। এবার এই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম। চলতি আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশ। এই টেস্টে আইরিশদের বিপক্ষে মাত্র ৯ উইকেট পেলেই সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল […]

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

কয়েক বছরের পেশাগত জীবনে নানা অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে মন্তব্য করলেও সম্প্রতি নিজ জীবনে নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে গত ৯ নভেম্বর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় পুরান ঢাকার একটি বাড়িতে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে। বিয়ের পরপরই দুজনে ওমরাহ হজ পালনের […]

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার

১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অর্থ বিভাগ ও প্রাথমিক শিক্ষা বিভাগের […]

শ্বাসকষ্টে আইসিইউতে ভর্তি বলিউড কিং ধর্মেন্দ্র

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র শ্বাসকষ্টজনিত সমস্যায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন তিনি এবং বর্তমানে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই বর্ষীয়ান অভিনেতা। চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি সম্পন্ন হয়েছিল। ধর্মেন্দ্র চলচ্চিত্র জগতে পা রাখেন […]

ভারতে লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ, তিন সীমান্তে সতর্কতা জারি

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ঘটনাটির পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার। প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত এবং সেনা চৌকিগুলোতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা […]

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ২ জন আটক

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার পরপরই এই বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা হঠাৎ করেই ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা তাদের মধ্যে দুজনকে আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। […]