Ridge Bangla

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একইসঙ্গে কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সেনা কর্মকর্তারাও এই সময়ের মধ্যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, বর্তমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সমন্বিত ভূমিকা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনী সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। এরপর থেকে ধাপে ধাপে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে।

This post was viewed: 30

আরো পড়ুন