Skip to main content

Ridge Bangla

কম্বোডিয়ার সঙ্গে ‘শান্তিচুক্তি’ স্থগিত করল থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিত ঘোষণা করেছে থাইল্যান্ড। সোমবার দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সংবাদ সম্মেলনে জানান, সীমান্তে নিরাপত্তা হুমকি কমেনি এবং সামরিক বাহিনী চুক্তি বাস্তবায়ন স্থগিতের সুপারিশ করায় তিনি সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানায়, থাইল্যান্ডের সিসাকেট প্রদেশের কম্বোডিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে অন্তত দুই সৈন্য আহত হয়েছেন। এর মধ্যে একজন পা হারিয়েছেন। সীমান্ত টহল দেওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

একে কেন্দ্র করে থাইল্যান্ড সরকার ঘোষণা করেছে, তারা আপাতত চুক্তি বাস্তবায়ন করবে না। তবে কম্বোডিয়া জানায়, তারা এখনো চুক্তিতে অঙ্গীকারবদ্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখবে। গত অক্টোবর মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশ এই চুক্তি সই করে। যদিও থাইল্যান্ড একে আনুষ্ঠানিকভাবে ‘শান্তিচুক্তি’ বলতে রাজি হয়নি। জুলাইয়ে সীমান্ত সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রী অনুতিন বলেন, “নিরাপত্তা হুমকি বাস্তবে কমেনি।”

This post was viewed: 62

আরো পড়ুন