Skip to main content

Ridge Bangla

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,০৩৪ জন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, একজন ঢাকা উত্তর সিটিতে এবং একজন ময়মনসিংহ বিভাগে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১,০৩৪ জনের মধ্যে ঢাকার বাইরে ৫ জন সিলেট, ৩৩ জন রংপুর, ৭৯ জন রাজশাহী, ৬৬ জন ময়মনসিংহ, ৫৫ জন খুলনা, ১৩৪ জন বরিশাল এবং ১০৩ জন চট্টগ্রাম বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে থাকা এলাকা থেকে ১৮৮ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ২০০ জন এবং দক্ষিণ সিটি এলাকায় ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ৯০১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৩৮৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩০৮ জন।

This post was viewed: 58

আরো পড়ুন