Ridge Bangla

মাধুরীর পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ

কয়েক দিন ধরে পত্রিকার শিরোনামে রয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কানাডার একটি ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তিনি দেরিতে মঞ্চে ওঠায় পরিস্থিতি বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছায়। যদিও আয়োজকরা ঘটনার দায় নায়িকার দলের ঘাড়ে চাপিয়ে দেন।

এই ঘটনার কিছুদিনের মধ্যেই মাধুরী নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন, যা নতুন বিতর্কের সূত্রপাত করেছে। নিজের পোস্টে মাধুরী লিখেছেন, টরন্টোর থেকে ভালোবাসা পেয়েছি। সেখানে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কে যাওয়ার পালা।

নায়িকার এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটপাড়ায় ক্ষোভের ঝড় বইছে। অনেকেই মন্তব্য করেছেন, কানাডার কাছে ক্ষমা চাওয়া উচিত, মিথ্যা প্রচার বন্ধ করুন। কেউ মন্তব্য করেছেন, নায়িকা যেন শাক দিয়ে মাছ ঢাকছেন। আবার কেউ মিট অ্যান্ড গ্রিট শব্দ ব্যবহারের সঙ্গেও আপত্তি জানিয়েছেন।

অনেক ভক্ত অভিযোগ করেছেন, প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কিন্তু মাধুরীর সঙ্গে আলাপচারিতার সুযোগ পাননি। এতে তারা ব্যর্থ ও প্রতারিত বোধ করেছেন।

This post was viewed: 34

আরো পড়ুন