উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স মধুবন এখন কমিউনিটি সেন্টার

উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সিনেপ্লেক্স ‘মধুবন’ এখন আর সিনেমা হল নয়, ব্যবহৃত হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। সিনেমার অভাবে দর্শক উপস্থিতি না থাকায় এবং প্রচলিত ব্যবসা লাভজনক না হওয়ায় প্রেক্ষাগৃহটি এখন বিয়ের অনুষ্ঠান, সামাজিক সভা ও ভোজের আয়োজনের জন্য খোলা হচ্ছে। মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার রোকনুজ্জামান ইউনূস সংবাদমাধ্যমকে জানান, ভালো কনটেন্ট না থাকায় দীর্ঘদিন ধরে সিনেমা […]
লন্ডনে গ্ল্যামার আর মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস

শীতের আগমন ও ঝলমলে আলোয় মোড়া লন্ডনের রাজপথে মুগ্ধতার ছোঁয়া ছড়ালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে অবকাশযাপন করতে বিলেতে অবস্থান করছেন তিনি। সেখানে একের পর এক গ্ল্যামারাস লুকে ভক্তদের মন জয় করছেন এই তারকা। কয়েক দিন আগে লন্ডন ব্রিজের সামনে সাদা কোট আর সানগ্লাসে নিজের ছবি প্রকাশ করেছিলেন অপু। রাতের সানগ্লাস […]
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’

নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের সাধারণ মানুষের জীবন ও সংগ্রামের গল্প নিয়েই নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল-এর পঞ্চম আসরে। এ উৎসবে মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ভারতের বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের সিনেমাটি প্রদর্শিত হবে। সিনেমাটির গল্পের ভিত্তি হয়েছে আ মা ম হাসানুজ্জমানের ‘বেদনার বালুচর’ […]
একীভূত ৫ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে বিষয়টি জানায় সংস্থাটি। লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। ডিএসইর নোটিশে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই পাঁচ ব্যাংকের শেয়ার […]
যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো স্মারকলিপি জমা দিয়েছেন যমুনায়

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্মারকলিপি জমা দিতে যমুনায় গেছে। জামায়াতে ইসলামী এবং অন্যান্য সাত দল মিলিয়ে নয় সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রাজধানীর শাপলা চত্বর থেকে মিছিল শুরু করে। বেলা ১১টার পর শাপলা চত্বর থেকে মিছিলের মাধ্যমে […]
আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড ও ইইউ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের একটি উচ্চপর্যায়ের দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয় সদস্যের এই প্রতিনিধিদলের মধ্যে আয়ারল্যান্ডের পাঁচজন ও ইইউ-এর একজন প্রতিনিধি ছিলেন। দলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের […]
আবারও উত্তপ্ত রাউজান, এবার গুলিবিদ্ধ বিএনপির ৫ নেতা-কর্মী

একের পর এক সহিংসতায় খবরের শিরোনাম হওয়া চট্টগ্রামের রাউজান আবারও উত্তপ্ত। এবার দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী। গতকাল বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কোয়েপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের […]
একীভূত হতে যাওয়া দুর্বল ৫ ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

দুর্বল ৫টি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ (বোর্ড) ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশ ব্যাংক বুধবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “একীভূত প্রক্রিয়া এগিয়ে নিতে বোর্ডগুলো […]
গণহারে ভিসা বাতিলের পরিকল্পনা করছে কানাডা, বিশেষ নজরে বাংলাদেশ

ভিসা আবেদনে জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় বিদেশিদের গণহারে ভিসা বাতিলের বিশেষ ক্ষমতা চেয়েছে কানাডার ফেডারেল সরকার। বিশেষ করে জালিয়াতির আশ্রয় নেওয়া বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে এই ব্যবস্থা নেওয়া হতে পারে। কানাডার সম্প্রচার মাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ এবং কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি যৌথভাবে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। […]
সালমান খানের বিরুদ্ধে মামলা: আদালত থেকে নোটিশ জারি

বলিউড অভিনেতা সালমান খান এবার আইনি জটিলতায় জড়িয়েছেন। অভিযোগ, তিনি একটি পান মশলা সংস্থার বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন। রাজস্থানের কোটার একটি সুরক্ষা আদালত ইতোমধ্যেই সালমান খান এবং সংশ্লিষ্ট পান মশলা সংস্থার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। এই অভিযোগ করেছেন রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি। তার দাবি, ‘রাজশ্রী পান মশলা’র বিজ্ঞাপন […]
চট্টগ্রামে বিএনপির সংঘর্ষে আরও ৫ নেতা-কর্মী গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে […]
ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা, নিহত ২ জন ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ইসরায়েল। এবার মধ্য গাজায় পৃথক দুটি ঘটনায় ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনাটি স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, বুধবার (৫ নভেম্বর) সকালে মধ্য গাজার দুটি স্থানে ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের দিকে এমনভাবে অগ্রসর হচ্ছিলেন, যা তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় সৈন্যরা ‘আত্মরক্ষার্থে’ […]