Ridge Bangla

হানিয়ার প্রেম নিয়ে নতুন গুঞ্জন

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হানিয়া আমির শুধুমাত্র তার অভিনয়ের জন্যই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন। পাকিস্তান, ভারত ও বাংলাদেশসহ আন্তর্জাতিক ভক্তদের মধ্যেও তিনি জনপ্রিয়। এবার আবারও পুরোনো প্রেমকে ঘিরে নতুন গুঞ্জন তৈরি হয়েছে।

২০১৮–২০১৯ সালে হানিয়া পাকিস্তানি গায়ক অসীম আজহার-এর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন। সেই সময় তারা পাকিস্তানি শোবিজের সবচেয়ে পরিচিত জুটি হিসেবে বিবেচিত হতেন। তবে সম্পর্ক ভেঙে যায় এবং ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে জানান, “আমরা শুধু ভালো বন্ধু।” এরপর হানিয়ার জীবনেও ঘটে পরিবর্তন; অসীম তখন অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেছিলেন।

কিন্তু সম্প্রতি হানিয়া ও অসীমকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও এই গুঞ্জনকে আরও জোরালো করেছে। অসীম তার ২৯তম জন্মদিনের আগে একটি ছবি শেয়ার করেন, যেখানে নেটিজেনরা হানিয়ার উপস্থিতি খুঁজে পেয়েছেন। অনেকে এটিকে তাদের নতুন সম্পর্কের ‘সফট লঞ্চ’ বলেও উল্লেখ করেছেন।

এছাড়াও অসীমের জন্মদিনের ব্যক্তিগত উদযাপনের একটি ভিডিওতে হানিয়া ও অসীম একই স্থানে দেখা গেছে। যদিও একসঙ্গে ছবি তুলেননি, তবে একসঙ্গে বসে খাবার খেতে দেখা যাওয়া ছবি ভাইরাল হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে মেরুব আলীর সঙ্গে তিন বছরের বাগদান ভেঙে দেওয়ার পর, হানিয়ার অসীমের কনসার্টে উপস্থিতি ও সাম্প্রতিক ঘনিষ্ঠতা নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। পাকিস্তানি কয়েকটি সংবাদমাধ্যমও দাবি করেছে, হানিয়া ও অসীম আবারও সম্পর্কের দিকে এগোচ্ছেন, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।

This post was viewed: 39

আরো পড়ুন