রূপ ও সৌন্দর্যের জন্য আলোচনায় রজত বেদীর কন্যা বীরা বেদী

জনপ্রিয় অভিনেতা রজত বেদীর কন্যা বীরা বেদী সামাজিকমাধ্যমে হঠাৎ করেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন। মাত্র ১৮ বছরের এই তরুণীর রূপ, সৌন্দর্য ও মুখের গড়ন নিয়ে নেটিজেনদের মধ্যে তুলনার ধারা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বীরার চেহারা যেন ছোটবেলার কারিনা কাপুরের প্রতিচ্ছবি, আবার কেউ তুলনা করছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস […]
নিঃসঙ্গতায় শান্তি খুঁজছেন অভিনেত্রী পূর্ণিমা

সম্পর্কের জটিল ভিড়ে নিজেকে আর হারাতে চান না ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বরং তিনি এখন খুঁজছেন নিঃসঙ্গতার শান্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক এক আবেগঘন স্ট্যাটাসে এমন ইঙ্গিত দিয়েছেন এই প্রজন্মের প্রিয় নায়িকা। রোববার (১৯ অক্টোবর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ […]
এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে বিএনপির একাত্মতা, ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মহাসমাবেশে উপস্থিত হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ সংহতির ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত হয়েছে। তবে […]
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই, আহত ১ জন

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ ধনঞ্জয় সাহার বাড়িতে আগুন লাগলে মুহূর্তের মধ্যেই তা পাশের গোবিন্দ সাহার ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়, আর পার্শ্ববর্তী সঞ্জয় […]
কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না কেউ: ইএবি সভাপতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো পক্ষই দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ইএবি সভাপতি বলেন, “কার্গো ভিলেজের মালিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের তত্ত্বাবধায়ক […]
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’, সারাদেশে বৃষ্টির শঙ্কা

কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে তাপমাত্রা বেড়ে চরম গরম পরিস্থিতি বিরাজ করছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত এই গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। এরপরই দেশজুড়ে দেখা দিতে পারে প্রবল বৃষ্টিপাত, কারণ বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’। সোমবার (২০ অক্টোবর) আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক […]
ফেসবুক-টেলিগ্রামে অশ্লীল ভিডিও বাণিজ্য: প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশ তরুণীদের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রাম এখন পরিণত হয়েছে পর্নোগ্রাফি বাণিজ্যের নতুন ঘাঁটিতে। “এক্সপোজ ভাইরাল ভিডিও”, “দেশি ভাইরাল ভিডিও”, “এক্সপোজ অরিজিনাল”, “ব্রেইনটস অফিসিয়াল ডেমো”সহ অসংখ্য গ্রুপে হাজার হাজার সদস্য যুক্ত হয়ে এসব অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানা গেছে। এই গ্রুপগুলোতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আংশিকভাবে প্রকাশ করা হয় ‘ডেমো’ […]
৯৭ হাজার কোটি টাকার সম্পদের মালিক কে এই অভিনেত্রী!

সিনেমা, টেলিভিশন এবং বিজ্ঞাপনচিত্র থেকে অসংখ্য তারকা কোটি কোটি টাকা উপার্জন করেন। তবে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী জ্যামি গার্টজ। এই তালিকা প্রকাশ করেছে সেলিব্রিটিনেটওয়ার্থ ডটকম। জ্যামি গার্টজ প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮০-এর দশকে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লস্ট বয়েজ’, ‘লেস দ্যান জিরো’ এবং ‘কুইকসিলভার’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি টেলিভিশনের জনপ্রিয় […]
কারিনার সঙ্গে সুখের সংসার, তবুও অতীত ভুলে পারছেন না সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি এক অনুষ্ঠানের সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটালেও প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এখনও তার মনে গেঁথে আছেন। কাজল ও টুইঙ্কেল খান্নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অনুভূতি প্রকাশ করেন। সাইফ বলেন, “অমৃতা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ইন্ডাস্ট্রিতে নিজের পথ বুঝতে সাহায্য করেছিলেন। […]
ভোটের মাঠে থাকছে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে নিরাপত্তা নিশ্চিতে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, “নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও […]
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছে সরকার। এ ছাড়া এসব মামলার প্রসিকিউশন কার্যক্রমকে আরও গতিশীল করতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]
প্রেমঘটিত বিরোধের জেরে জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন খুনের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, প্রেমঘটিত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তার বয়ফ্রেন্ড মাহির রহমান প্রেমের প্রতিশোধ নিতে জোবায়েদকে হত্যা করে। বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহিরের নয় বছরের সম্পর্ক […]
সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, শিক্ষকদের আমরণ অনশন ঘোষণা

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষাভবনের উদ্দেশে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণেই তারা আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, “আমাদের ন্যায্য দাবি […]
আন্তর্জাতিক প্লাটফর্মে পর্নোগ্রাফি: আলোচিত তারকা যুগল বান্দরবান থেকে গ্রেপ্তার

পর্নোগ্রাফি তৈরি ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিত আপলোডের অভিযোগে আলোচিত এক বাংলাদেশি তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার (১৯ অক্টোবর) রাতে বান্দরবান জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, এই দম্পতি বিদেশি ওয়েবসাইটে […]
ভোলার তজুমদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৯টি আড়ৎ

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছোট-বড় ১৯টি মাছের আড়ৎ, দোকানঘর ও একটি বরফ কারখানার অংশ পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে হঠাৎ মাছঘাট এলাকা থেকে ধোঁয়া ও আগুনের […]
ভোলায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন, আহত ৩

ভোলার লালমোহনে যাত্রীবাহী সিএনজি ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকালে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক সড়কের ডাওরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী […]
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো

ফুটবল বিশ্বকে আবারও চমকে দিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দেশ মরক্কো। লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো। সোমবার (২০ অক্টোবর) চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে হারায় আফ্রিকার দেশটি। ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো। মেগা ফাইনালের নায়ক মেসিভক্ত ইয়াসির […]
সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ষড়যন্ত্রের অংশ: সারজিস আলম

দেশজুড়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “বাংলাদেশে গত কয়েকদিনে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনা ঘটেছে, সেগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে টার্গেট করে কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্র।” রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর হোটেল তিলোত্তমায় […]
আসন্ন নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতি: আজ ইসির সঙ্গে বাহিনীগুলোর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে কমিশনের এই বৈঠকে বিভিন্ন বাহিনীর করণীয় ও সমন্বয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইসি সচিবালয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা। প্রধান […]
এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশনসহ নতুন কর্মসূচি ঘোষণা

খালি প্লেট-বাটি হাতে ‘ভুখা মিছিল’ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের প্রধান সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন। তিনি […]