Ridge Bangla

৯৭ হাজার কোটি টাকার সম্পদের মালিক কে এই অভিনেত্রী!

সিনেমা, টেলিভিশন এবং বিজ্ঞাপনচিত্র থেকে অসংখ্য তারকা কোটি কোটি টাকা উপার্জন করেন। তবে ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে ধনী অভিনেত্রীর তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেত্রী জ্যামি গার্টজ। এই তালিকা প্রকাশ করেছে সেলিব্রিটিনেটওয়ার্থ ডটকম।

জ্যামি গার্টজ প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৮০-এর দশকে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লস্ট বয়েজ’, ‘লেস দ্যান জিরো’ এবং ‘কুইকসিলভার’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘সাইনফেল্ড’ ও ‘অ্যালি ম্যাকবিল’-এ অভিনয় করেন। এসব ভূমিকা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

তবে শুধু অভিনয়ই নয়, ব্যবসা ও বিনিয়োগেও তিনি দক্ষ। জ্যামি গার্টজ বিখ্যাত বিলিয়নিয়ার ব্যবসায়ী ও ক্লাব মালিক টনি রেসলারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। দম্পতি একসাথে আটলান্টা হকস এনবিএ দলের মালিকানা পরিচালনা করছেন।

বর্তমানে জ্যামি গার্টজের সম্পদের পরিমাণ আনুমানিক ৮ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ২০০ কোটি টাকা। তাঁর এই সম্পদের কারণে তিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, বরং ব্যবসায়িক প্রজ্ঞা এবং বিনিয়োগে সফল নারীদের মধ্যেও অন্যতম হিসেবে বিবেচিত।

This post was viewed: 47

আরো পড়ুন