Ridge Bangla

রূপ ও সৌন্দর্যের জন্য আলোচনায় রজত বেদীর কন্যা বীরা বেদী

জনপ্রিয় অভিনেতা রজত বেদীর কন্যা বীরা বেদী সামাজিকমাধ্যমে হঠাৎ করেই আলোচনার শীর্ষে উঠে এসেছেন। মাত্র ১৮ বছরের এই তরুণীর রূপ, সৌন্দর্য ও মুখের গড়ন নিয়ে নেটিজেনদের মধ্যে তুলনার ধারা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বীরার চেহারা যেন ছোটবেলার কারিনা কাপুরের প্রতিচ্ছবি, আবার কেউ তুলনা করছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর প্রিমিয়ারে লাল গালিচায় বাবা রজত বেদীর সঙ্গে উপস্থিত হন বীরা। কয়েক সেকেন্ডের ভিডিওতেই নেটিজেনদের নজরে আসে তার রূপচর্চা ও উপস্থিতি। এরপরই সামাজিকমাধ্যমে প্রশংসা ও তুলনার ঢল নামে। নেটিজেনরা বিশেষভাবে উল্লেখ করছেন বীরার হালকা বাদামি চুল, নীলাভ চোখ ও উজ্জ্বল গায়ের রং, যা ছোটবেলার কারিনা কাপুরকে মনে করিয়ে দেয়।

বীরার এহেন জনপ্রিয়তা কিছুটা উদ্বেগও সৃষ্টি করেছে তার বাবা রজত বেদীর মধ্যে। তিনি সংবাদমাধ্যমকে জানান, “আমরা সবার ভালোবাসায় কৃতজ্ঞ, তবে দয়া করে বীরার সঙ্গে বলিউডের বড় তারকাদের তুলনা করবেন না। ও এখনো ছোট, কলেজে পড়াশোনা করছে। এত মানুষের আগ্রহ দেখে সত্যি বলতে ভয়ও পাচ্ছি।”

রজত বেদী পরিবারসহ ২০০৪ সাল থেকে কানাডায় বসবাস করছেন। বীরা সেখানকার একটি কলেজে শিক্ষার্থী। বাবা-মায়ের সঙ্গে হালকা-গোপন জীবন কাটাচ্ছেন এই তরুণী। তবুও সামাজিকমাধ্যমে তার উপস্থিতি ও সৌন্দর্য তাকে এক নতুন প্রজন্মের ফ্যাশন ও বিনোদনপ্রেমীদের নজরের কেন্দ্রে এনে দিয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন