Skip to main content

Ridge Bangla

দেশে একদিনে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে সারাদেশে মোট ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৫টি নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৭৭ জন রয়েছে।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮ জন। এতে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৯৮ জনে। বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২৯ জন।

এর আগের দিন বুধবার (১১ জুন) ১০৭টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে শনাক্তের হার কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যু এবং ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুর রেকর্ড হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে বলেছে, সামান্য উপসর্গ দেখা দিলেও দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন