Skip to main content

Ridge Bangla

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

সরকারি খাতে জনবল সংকট দূর করতে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে খেলাধুলার উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় উন্মুক্ত খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি ইতোমধ্যে কর্মকৌশল নির্ধারণে কাজ করছে।

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টার কার্যকরভাবে পরিচালনা এবং দেশে পেপালের কার্যক্রম চালুর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

ক্রীড়াবিদদের জন্য ভাতা চালুর কথাও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে বলে জানান তিনি।

This post was viewed: 16

আরো পড়ুন