Ridge Bangla

৪ ফেব্রুয়ারি জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়।

আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় রেখে এই নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনায় দলটির দৃষ্টিভঙ্গি, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে।

আমন্ত্রণপত্রে বলা হয়, ‘নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।’ ইশতেহারে রাজনৈতিক সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন