সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনশৃঙ্খলা […]
৪ ফেব্রুয়ারি জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় ও স্থানে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জাতির সামনে উপস্থাপন করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়। আমন্ত্রণপত্র অনুযায়ী, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় […]
সৌদি আরবে ১৮০০ ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় পবিত্র ওমরাহ হজ ঘিরে কার্যক্রম পরিচালনা করা প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির চুক্তি স্থগিত করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বিদেশি ট্রাভেল এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান মূল্যায়ন করে ঘাটতি শনাক্ত করেছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় […]
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এর আগে ডাকযোগে ভোটদানের সুযোগ পাচ্ছে কারাবন্দিরা। আজ থেকে শুরু হয়ে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশন প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। এ লক্ষ্যে ইসির নির্দেশনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। এর আগে, ৬ জানুয়ারি […]
বিমানের নতুন এমডি ড. হুমায়রা, কারাবন্দি এমডির নিয়োগ বাতিল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ড. হুমায়রা সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় আগের এমডি ও সিইও ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক […]
জাপানে অস্বাভাবিক তুষারপাত: দুই সপ্তাহে নিহত ৩০ জন

জাপানে অস্বাভাবিক ও ভারী তুষারপাতের কারণে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) টোকিও থেকে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। টানা তুষারঝড় ও প্রচণ্ড শীতের ফলে দেশটির উত্তরাঞ্চলসহ জাপান সাগর উপকূলবর্তী এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাঁর […]
রাজবাড়ীতে শুটারগানসহ আসামি আটক

দেশীয় ওয়ান শুটারগানসহ আকরামুজ্জামান সুমন (৪০) নামে এক আসামিকে রাজবাড়ী সদর থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) শেষ রাত নাগাদ সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় র্যাব-১০ এর একটি দল। র্যাব জানিয়েছে, […]
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে কোনো অনিশ্চয়তার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি স্পষ্ট করে বলেন, একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা ও সদিচ্ছা সংশ্লিষ্ট সব পক্ষের রয়েছে। নির্বাচন কমিশন, সরকার, প্রশাসন, পুলিশসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সবাই নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফলে নির্বাচন না হওয়ার কোনো […]
বেকার ভাতা অপমানজনক, যুবকদের কর্মক্ষম করে গড়ে তুলবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেকার ভাতা’ যুবকদের জন্য অপমানজনক। জামায়াত ক্ষমতায় এলে যুবসমাজকে ভাতা নির্ভর না করে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি […]
এখন আরো খারাপ হওয়ার সময়, রণবীরের ভয়ঙ্কর হুমকি

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বছরের শুরু থেকেই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী বিপুল ব্যবসার পাশাপাশি ওটিটিতে মুক্তির পরেও সিনেমা হলে এর আয় অব্যাহত রয়েছে। মুক্তির ৫৯তম দিনেও ছবিটি প্রায় ১৩০০ কোটি টাকা আয় করেছে। এই দুর্দান্ত সাফল্যের কারণেই দর্শকরা অধীর আগ্রহে ‘ধুরন্ধর ২’-এর অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠিক ১২টা ১২ মিনিটে রণবীর সিং […]
মৌলভীবাজার সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ […]
নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে কেন্দ্র করে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান আজ গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁরা নির্বাচনকালীন নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান […]
বিটিসিএলে পদোন্নতি ইস্যুতে নতুন করে বিতর্ক

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) পদোন্নতি ও বিশেষ সুবিধা প্রদানের বিষয়টি নিয়ে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। জ্যেষ্ঠতার গ্রেডেশন উপেক্ষা করে ১৭ জন কর্মকর্তাকে বিশেষ বিবেচনায় পদোন্নতি বা সুবিধা দেওয়ার চেষ্টা চলছে- এমন অভিযোগ উঠেছে সংস্থাটির ভেতর থেকেই। পর্ষদের পূর্ববর্তী সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর লিখিত নির্দেশনা এবং কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও একটি প্রভাবশালী মহল এ উদ্যোগে […]
বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে দলটি বরাবরই আপোষহীন অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]
আজ পবিত্র শবে-ই বরাত

আজ মঙ্গলবার পবিত্র শবে-ই বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই রাতটি মুসলমানদের কাছে ক্ষমা, মুক্তি ও সৌভাগ্যের রজনী হিসেবে বিশেষ মর্যাদায় বিবেচিত। ফারসি ভাষায় ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় একে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হাদিসের বর্ণনা অনুযায়ী, এ মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের প্রতি […]
র্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। প্রয়োজনীয় অনুমোদন শেষে শিগগিরই নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর […]
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৩৫৬ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ নতুন মূল্য ঘোষণা করে। ঘোষিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। এলপিজির পাশাপাশি চলতি মাসের জন্য […]
জঙ্গি নাটকে সাতজনকে হত্যা, এবার বিচারের মুখোমুখি হারুনসহ ১০ শীর্ষ কর্মকর্তা

গাজীপুরের আলোচিত-সমালোচিত পাতারটেক জঙ্গি অভিযানের ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বিচারের আওতায় আসছেন। সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ মোট ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক […]
ঢাকায় ট্রান্সপোর্ট কর্মচারীকে কুপিয়ে ৯০ হাজার টাকা ছিনতাই

রাজধানীর শ্যামপুর খন্দকার রোডে ট্রান্সপোর্টের এক কর্মচারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মো. গোলাম কিবরিয়া (৪৫) নামে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে শ্যামপুর খন্দকার রোডে শেখ কামাল স্কুলের সামনে ছিনতাইয়ের শিকার হন কিবরিয়া নামে এক […]
শবে-ই বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা সম্পূর্ণ নিষিদ্ধ

পবিত্র শবে-ই বরাত উপলক্ষে ঢাকা মহানগরীতে আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ সব ধরনের বিস্ফোরক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শবে বরাতের ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার […]