Skip to main content

Ridge Bangla

৪৯৯ রানের ম্যাচে বেথেলের বিধ্বংসী সেঞ্চুরিকে ছাপিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ভারত

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও ইংল্যান্ড। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০ ওভারের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক ভারত। দু’দল মাঠে নামার আগে কেউই ভাবেনি যে নকআউট পর্বের এই ম্যাচে এত রেকর্ড অপেক্ষা করছে। ভারত প্রথমে ব্যাটিং করে রানের বন্যা বইয়ে দিয়ে ২০ ওভারে তোলে ২৫৩ রান, যা টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সর্বোচ্চ স্কোর।

২৫৪ রানের লক্ষ্যে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে ভারতের সঙ্গে সমানভাবে লড়াই করে শেষ মুহূর্তে গিয়ে হেরে যায়। তারা থামে ২৪৬ রানে। তবে এর মধ্যেই ক্রিকেট দুনিয়া দেখেছে নতুন কয়েকটি বিশ্ব রেকর্ড। বিশ্বকাপের সেমিফাইনাল বা নকআউট পর্বের ম্যাচে দুই দল মিলে এক ম্যাচে হয়েছে ৪৯৯ রান। ম্যাচে হয়েছে ৩৪টি ছক্কা।

২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৮ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ২২ বছর বয়সী বেথেল। তবে শেষ পর্যন্ত জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরিও ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি। রান উৎসবের ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

আগামী ৮ মার্চ আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ২৫৩/৭ (স্যামসন ৮৯, আভিশেক ৯, ইশান ৩৯, দুবে ৪৩, সুরিয়াকুমার ১১, পান্ডিয়া ২৭, তিলাক ২১, আকসার ২*, ভারুন ০*; আর্চার ৪-০-৬১-১, জ্যাকস ৪-০-৪০-২, ওভারটন ৩-০-৩৬-০, কারান ৪-০-৫৩-০, রাশিদ ৪-০-৪১-২, ডসন ১-০-১৯-০)

ইংল্যান্ড: ২০ ওভারে ২৪৬/৭ (সল্ট ৫, বাটলার ২৫, ব্রুক ৭, বেথেল ১০৫, ব্যান্টন ১৭, জ্যাকস ৩৫, কারান ১৮, ওভারটন ২*, আর্চার ১৯*; আর্শদিপ ৪-০-৫১-১, পান্ডিয়া ৪-০-৩৮-২, বুমরাহ ৪-০-৩৩-১, ভারুন ৪-০-৬৪-১, আকসার ৩-০-৩৫-১, দুবে ১-০-২২-০)

ফল: ভারত ৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাঞ্জু স্যামসন

This post was viewed: 65

আরো পড়ুন