Skip to main content

Ridge Bangla

৩০০ আসনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত: তারেক রহমান

দেশের ৩০০ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপিকে সহায়তা করা নেতারাও কিছু আসনে মনোনয়ন পেতে পারেন, ফলে কিছু ক্ষেত্রে বিএনপি সমর্থিত প্রার্থী মনোনয়ন নাও পেতে পারেন।

রোববার (২ নভেম্বর) প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের বহুল প্রতীক্ষিত নির্বাচনে অংশ নিতে বিএনপি গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ৩০০ আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত।

তিনি আরও বলেন, জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন, যা দলের শক্তির প্রতিফলন। তবে সব যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব নেতারা আমাদের পাশে ছিলেন, বৃহত্তর গণতান্ত্রিক ঐক্যের স্বার্থে তাদেরও সমর্থন দেওয়া হবে,” যোগ করেন তিনি।

বিএনপি নেতা বলেন, “নতুন নতুন নিয়ম ও কৌশলের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণের পথ বাধাগ্রস্ত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে।”

নারীর নিরাপত্তা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দিন দিন সরকারের উদাসীনতা বেড়ে যাচ্ছে। রাষ্ট্র কখনো নারীর নিরাপত্তায় অবহেলা করতে পারে না।” তিনি আরও বলেন, নির্বাচনের সময়সূচি নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি সরকারে এলে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহজ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

This post was viewed: 56

আরো পড়ুন