Ridge Bangla

২৩ দিনে দেশে এলো ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ডলার।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুনের প্রথম ২৩ দিনে আসা রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪ সালের জুন মাসের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২২০ কোটি ৯০ লাখ ডলার।

সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ।

এর আগে গত মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স আসে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

This post was viewed: 4

আরো পড়ুন