কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে অস্ত্র ব্যবহার করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তারাই ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন র্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান।
রোববার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ কার্যালয়ে ৫ ছিনতাইকারী গ্রেফতার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাউরা সোহেলকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়। এরপর আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব-২ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলা রয়েছে।
This post was viewed: 3