Skip to main content

Ridge Bangla

২২ বছরের সংসার ভাঙলো অভিনেত্রী পল্লবীর

ভারতের ছোটপর্দার পরিচিত মুখ পল্লবী রাওয়ের ২২ বছরের বৈবাহিক সম্পর্কের পরিসমাপ্তি ঘটেছে। টেলিভিশন নির্মাতা সুরাজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এই অভিনেত্রীর। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ খবর জানান ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত পল্লবী।

প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহ আগে আদালতের মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। এরপর থেকে পল্লবী ও সুরাজ আলাদা থাকছেন। তাদের সংসারে রয়েছে ২১ বছর বয়সী একটি মেয়ে এবং ১৮ বছর বয়সী একটি ছেলে।

পল্লবী বলেন, “গত কয়েক বছর ধরে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিচ্ছিল। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সম্পর্ক আগের মতো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেই।”

তবে বিচ্ছেদের পরেও সাবেক স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সব সময়ই মনে করি, বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়া অনেক সময় শান্তিপূর্ণ জীবনের পথ তৈরি করে। আমি সুরাজকে সম্মান করি এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”

জানা যায়, মুম্বাইয়ের একটি টিভি সিরিয়ালের সেটে পল্লবী ও সুরাজের প্রথম পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেমের শুরু, যার পরিণতি হয় ২০০৩ সালের বিয়েতে। দুই দশকের সেই সম্পর্কের ইতি এবার আনুষ্ঠানিকভাবে ঘটলো।

বর্তমানে পল্লবী রাও সন্তানদের নিয়েই ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নিজের অভিনয় ক্যারিয়ারেও মনোযোগী হয়েছেন। বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে কোনো নেতিবাচক বার্তা না দিয়ে বরং ইতিবাচক মনোভাব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

This post was viewed: 53

আরো পড়ুন