Skip to main content

Ridge Bangla

সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

সিঙ্গাপুর সফরে বাংলাদেশের নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন দেশটির শিপিংসহ বিভিন্ন খাতে আরও দক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। বুধবার (১৬ জুলাই) সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে দেশটির পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গ্রেস ফু’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান। […]

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৫

রাজধানীর মতিঝিল এলাকায় ছদ্মবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মতিঝিলের বলাকা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতকারী পালিয়ে […]

কলকাতার সিনেমায় জয়া আহসানের অভিনয় নিয়ে তৃণমূল নেত্রীর ক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। টালিউডে তার সরব উপস্থিতি, জনপ্রিয়তা এবং গুরুত্বপূর্ণ চরিত্রে নিয়মিত সুযোগ পাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী জুঁই বিশ্বাস। তিনি বাংলাদেশি শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ১০ […]

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (১৬ জুলাই) পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০২ বিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৩ হাজার ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার। গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের কারণে রিজার্ভ সাময়িকভাবে ৩০ বিলিয়নের নিচে […]

মস্কোকে লক্ষ্যবস্তু বানানো উচিৎ হবে না ইউক্রেনের: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের উচিত নয় মস্কোকে লক্ষ্যবস্তু বানানো। তিনি স্পষ্ট করে বলেন, “আমি চাই না ইউক্রেন মস্কোতে হামলা চালাক।” এর আগে ৪ জুলাই ফিনান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি গোপনে ইউক্রেনকে রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা চালাতে উৎসাহ দিচ্ছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে […]

আলীর ট্রেলারে ইরফানের চমক

প্রকাশিত হয়েছে বিপ্লব হায়দার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলী’-র অফিসিয়াল ট্রেলার। রহস্যঘন আবহে শুরু হওয়া ট্রেলারটি দর্শকদের মনোযোগ কেড়ে নেয় এক অজানা কণ্ঠের বক্তব্য দিয়ে— ‘ভিক্টিম খুব নৃশংসভাবে খুন হয়েছে। এটা দেশের মানুষের কাছে যেমন ভয়, তেমনি আতঙ্কের।’ এরপরই দেখা মেলে এক ভয়াবহ অট্টহাসি ও চমকে দেওয়া কিছু দৃশ্যের। কাঠগড়ায় দাঁড়ানো বোবা চরিত্রে ইরফান সাজ্জাদ—চোখে […]

কণার ডিভোর্সের সাক্ষী নুসরাত ফারিয়া

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। এ খবরে হতবাক হন তার ভক্ত-অনুরাগীরা। তবে তখন গুঞ্জন উঠেছিল, এখনো আনুষ্ঠানিকভাবে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিচ্ছেদ হয়নি। আইনগতভাবে দুজন এখনও স্বামী-স্ত্রী এমন কথাও শোনা যাচ্ছিল। এই গুঞ্জনের মাঝেই গণমাধ্যমের হাতে এসেছে কণার বিবাহবিচ্ছেদের উকিল নোটিশ। নোটিশে দেখা গেছে, […]

গোপালগঞ্জে সহিংসতা: এইচএসসির বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আগামী বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি হলো ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র। তবে দেশের অন্যান্য জেলার কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা […]

পাকিস্তানজুড়ে ভারী বৃষ্টিপাত,পাঞ্জাবে ২৪ ঘন্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের ফলে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ)। সংস্থাটি জানায়, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ভবন ধসে, পাশাপাশি অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট ও জলাবদ্ধতায় ডুবে মারা গেছেন। […]

সৃজিতের সঙ্গে সাগরপাড়ে কে এই তরুণী?

কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ছড়িয়ে পড়া একটি সেলফিতে দেখা যায়, সৃজিত নিজেই ছবিটি তুলেছেন এবং তার পাশে রয়েছেন এক তরুণী। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন, কে এই তরুণী? জানা গেছে, ছবিটি প্রথমে পোস্ট করেছেন তরুণী নিজেই। তার নাম সুস্মিতা, যিনি একজন অভিনেত্রী। ইনস্টাগ্রামে […]

হামলায় জড়িত কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৬ জুলাই) বিকেলে সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলাকে ‘নিন্দনীয়’ এবং ‘অমার্জনীয়’ বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, এক বছর আগে শুরু হওয়া বিপ্লবী আন্দোলনের বর্ষপূর্তিতে গোপালগঞ্জ শহরে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া তরুণদের […]

যুক্তরাষ্ট্রে তারকা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত শো আমেরিকান আইডল-এর সংগীত তত্ত্বাবধায়ক ও পুরস্কারপ্রাপ্ত রবিন কে এবং তার স্বামী সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার নিজস্ব বাসা থেকে রোববার (১৪ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, তাদের মরদেহ বাসার দুটি আলাদা কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। […]

উত্তরাকে ‘গ্রিন বেল্ট’ অঞ্চলে রূপান্তরের উদ্যোগ ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উত্তরাকে একটি পরিকল্পিত ‘গ্রিন বেল্ট’ অঞ্চলে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বুধবার (১৬ জুলাই) রাজধানীর উত্তরার লেকপাড়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, “ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ হ্রাসে চলতি বর্ষা মৌসুমে ডিএনসিসি ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। […]

গোপালগঞ্জে কারফিউ, পরিস্থিতি থমথমে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার ওপর কারফিউ জারি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্ত জানানো হয়। বার্তায় বলা হয়, “গোপালগঞ্জে […]

ইমরান খানের সাবেক স্ত্রীর নতুন রাজনৈতিক দল গঠন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খান ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ (পিআরপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) করাচিতে এক সংবাদ সম্মেলনে দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এ সময় দলটির লোগোও উন্মোচন করা হয়। রেহাম খান বলেন, “আজ আমি তোমাদের সাথে আমার দলের নাম শেয়ার করছি। ইনশাআল্লাহ পাকিস্তান […]

বদলির আদেশ অমান্যে এনবিআরের আরও ৭ জন বরখাস্ত

বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন আয়কর ও কাস্টমস বিভাগের আরও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) এনবিআরের বোর্ড প্রশাসন বিভাগের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীর স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন, কাস্টমস […]

৪৮ তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

আসন্ন ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১৮ জুলাই)। এই পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে […]

দেশজুড়ে বাড়ছে খুনের ঘটনা, অন্যান্য অপরাধেও মিশ্র প্রবণতা

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) দেশে খুনের ঘটনা ক্রমাগত বেড়েছে। জানুয়ারিতে যেখানে খুনের মামলা ছিল ২৯৪টি, জুনে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪টিতে। পুলিশ সদর দপ্তরের সর্বশেষ অপরাধ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খুনের মোট মামলা হয়েছে ১,৯৩৩টি। যেখানে গত চার বছরে (২০২০–২০২৩) মাসপ্রতি খুনের মামলার […]

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে গত ৮ জুলাই আদালত এ সম্পত্তি ক্রোকের আদেশ দেন। মঙ্গলবার (১৫ জুলাই) সিআইডি সূত্রে জানা যায়, গোলাম দস্তগীরের বিরুদ্ধে জমি দখল, কমিশন বাণিজ্য, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি […]

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, “দেশে গণআন্দোলনের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে আওয়ামী দোসররা এখন অরাজকতার […]