Ridge Bangla

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ বছর ৪৮তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন, ২৭৯ জন ডেন্টাল সার্জন এবং ৪৪তম বিসিএসের মাধ্যমে ৯৮ জন সহকারী সার্জন ও ২২ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের মাধ্যমে আরও ১৬২ জন সহকারী সার্জন নিয়োগ দেওয়া হয়েছিল।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনা মহামারির সময় ২০২০-২১ সালে ভ্যাকসিন ও প্রয়োজনীয় সরঞ্জামের জন্য ৪ হাজার ৬৪৫ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা, সিরিঞ্জ ক্রয়ে ৩০ কোটি ৮৮ লাখ টাকা এবং পরিবহন খরচে ১৯ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন