Ridge Bangla

১৯ দিনে রেমিট্যান্সে ২৪৮ কোটি ডলার

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ১৯ দিনেই দেশে এসেছে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১৩ কোটি ৭ লাখ ডলার।

বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৫০ শতাংশ বেশি।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রবাসীরা দেশে থাকা পরিবারের কাছে অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন, যার ফলে বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে।

এর আগে মার্চ মাসে রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ডলারের বেশি, যা একক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এপ্রিল, ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহ ছিল ৩০০ কোটি ডলারের বেশি।

This post was viewed: 6

আরো পড়ুন