Skip to main content

Ridge Bangla

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে আবারও সড়ক অবরোধ

রাজধানীর মিরপুর-১০ এলাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শুক্রবার সকাল ৮টায় সড়ক অবরোধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (২১ মে) রাতে সামাজিক মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিক্ষুব্ধরা জানিয়েছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। তাদের দাবি, শুধুমাত্র যাবজ্জীবন সাজা নয়, সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে। […]

রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকে রামিসাদের বাসায় যান। এ সময় প্রধানমন্ত্রী নিহত রামিসার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার […]

রক্তপাতহীন নির্বাচন আয়োজনই লক্ষ্য: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনকে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক মাত্রায় ঘটেছে। তাই এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ […]

হামে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৬১ জন

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে […]

ঢাকাসহ ছয়টি বিভাগে ভারী বর্ষণের আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ধরে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকাসহ ছয়টি বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, রাজশাহী, ঢাকা ও […]

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে ভারতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় ভারতের গোয়ায় পৌঁছাবে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এবারের আসরে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে দলটি। ক্যাম্পে কৌশলগত অনুশীলন, অবস্থান সচেতনতা ও কারিগরি শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। […]

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত অভিযোগপত্র দাখিল করে স্বল্প […]

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ হাইকোর্টের

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবিতে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৭ মে অন্তর্বর্তী সরকারের শাসনামলের কার্যক্রম তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশীদ। তখন শুনানি শেষে আদেশের জন্য আদালত বৃহস্পতিবার […]

সন্ধ্যার মধ্যে দেশের কয়েক অঞ্চলে ৮০ কি.মি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে

দেশের কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, […]

বিএসএফের কাছে ২৭ কি.মি জমি হস্তান্তর শুভেন্দুর

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফের হাতে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করেছে বিজেপির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার (২০ মে) সংবাদ সম্মেলনে রাজ্যটির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ তথ্য জানান। তিনি বলেন, রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্ত নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিএসএফের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, দীর্ঘদিন ধরে […]

জনগণের জন্য ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

দেশে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সরকারের বিভিন্ন কার্ড বিতরণের উদ্যোগকে ইঙ্গিত করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দেওয়া হলেও জনগণ ন্যায়বিচারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে […]

টিকা সংকট নিয়ে সরকারকে বারবার সতর্ক করেছিল ইউনিসেফ

দেশে হামের টিকার দীর্ঘমেয়াদি সংকট এবং সাম্প্রতিক প্রাদুর্ভাবের পেছনে নীতিগত সিদ্ধান্ত ও সমন্বয়হীনতাকে দায়ী করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে অন্তর্বর্তী সরকারকে অন্তত পাঁচ থেকে ছয়বার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও একাধিক আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য […]

পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। বর্তমান বিএনপি সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় […]

সিন্ধু পানিচুক্তিতে ভারতের বিপক্ষে রায় ঘোষণা

সিন্ধু পানিচুক্তি ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগভিত্তিক পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন (পিসিএ)। আদালত বলেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে পানির প্রবাহ নিয়ন্ত্রণে ভারতের ‘পন্ডেজ’ ব্যবহারের বিষয়ে পাকিস্তানের আপত্তি চুক্তির কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আদালত আরও জানায়, ১৯৬০ সালে স্বাক্ষরিত ‘ইন্দাস ওয়াটার্স ট্রিটি’ এখনো কার্যকর রয়েছে। ভারত একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। […]

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, ছাড়াল ১৭ হাজার মেগাওয়াট

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় দেশের সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট, যা ২০২৫ সালের ২৩ জুলাই অর্জিত হয়েছিল। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ […]

মেয়াদ শেষ হওয়ার আগে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের শেষ বৈঠক আজ

কলকাতায় আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। এর আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক। তাই চুক্তি পুনর্নবীকরণ ইস্যুই এবারের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে। বৈঠকে অংশ নিতে বুধবার […]

নারায়ণগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার চার দুর্ধর্ষ ডাকাত

খুন, ডাকাতি, মাদক ব্যবসা এবং নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলার আসামি চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) সোনারগাঁ থানার পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ডাকাত সর্দার রুবেল (৩২), ডাকাত সর্দার আল আমিন (৩২), উজ্জ্বল (৩৫) এবং ইলিয়াছ বাবু (২৬)। […]

হাজীগঞ্জে শ্রমিকদের ওপর হামলা, কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে বোগদাদ ও আইদি পরিবহনের অন্তত ১৫টি বাস ভাঙচুর করে। হামলায় প্রায় ২০ জন […]

ঈদ শেষে ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহার পর রাজধানীমুখী যাত্রীদের নির্বিঘ্ন ফিরতি যাত্রা নিশ্চিত করতে আজ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু […]

ঈদের তিন দিন আগে ও পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধের নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন এসব যানবাহন মহাসড়কে চলাচল করতে পারবে না। বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম সংশ্লিষ্ট ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি মালিক […]