Ridge Bangla

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় গাইতে হবে ‘বন্দে মাতরম’

পশ্চিমবঙ্গের সমস্ত স্বীকৃত মাদ্রাসায় এখন থেকে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদ্রাসা অধিদপ্তর গত মঙ্গলবার এক আদেশে বিষয়টি নিশ্চিত করে।

সরকারি সহায়তাপ্রাপ্ত ও সহায়তাবিহীন- উভয় ধরনের মাদ্রাসার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগ।

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার রাজ্যের সমস্ত স্কুলেও ক্লাস শুরুর আগে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়ার নির্দেশনা জারি করে। পূর্বের সব নির্দেশনা বাতিল করে এই সিদ্ধান্ত নেওয়ার কথা এক অনলাইন পোস্টে জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ গানটি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তবে সাম্প্রতিক সময়ে এটি নিয়ে ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে, যা চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেও বেশ গুরুত্ব পেয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন