Skip to main content

Ridge Bangla

১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, ১৮ তারিখের মধ্যে ক্ষমতা হস্তান্তর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, গেজেট প্রকাশের পর আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল জানান, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর দ্রুত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সংবিধান অনুযায়ী সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

তিনি আরও বলেন, রমজান শুরুর আগেই ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে। আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে এবং নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে।

This post was viewed: 33

আরো পড়ুন