Skip to main content

Ridge Bangla

হোয়াইট হাউজের সামনে গোলাগুলি, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের নিরাপত্তা চৌকির সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার কিছু পর ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলে এই ঘটনা ঘটে। এ সময় সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত এবং এক পথচারী আহত হয়েছেন।

সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের ভেতরেই অবস্থান করছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলাকারী ব্যক্তি তার ব্যাগে অস্ত্র লুকিয়ে নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে আসে। হঠাৎই সে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস এজেন্টরাও পাল্টা গুলি চালায়। এতে হামলাকারী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে পরিস্থিতি সিক্রেট সার্ভিসের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

This post was viewed: 26

আরো পড়ুন